ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের আজ জন্মদিন। তারকা মা-বাবার সংসারের বিচ্ছেদ হলেও একমাত্র সন্তান জয়ের ক্ষেত্রে শাকিব ও অপু সবসময়ই এক সুতোয় বাঁধা। ছেলের এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড কিং ও অপু বিশ্বাস। শাকিব খান সামাজিক মাধ্যমে ছেলের একটি সুন্দর ছবি পোস্ট করে সংক্ষেপে কিন্তু হৃদয়ের গভীর থেকে লেখেন, ‘শুভ জন্মদিন, বাবা। তুমি যেন সর্বদা আকাশের তারা ছোঁয়ার মতো উঁচুতে পৌঁছাতে পার...