সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত ২৮ দলের তালিকায় ছিলেন না তারা। ক্যাম্প শুরুর দু’দিন পর ডাক পরে তাদের। তিন দিন দেখে তাজ উদ্দিন ও আব্দুল্লাহ ওমরকে মূল দলে নিয়েছেন কোচ থমাস ডুলি। চোটের কারণে রোনান সুলিভান আসছেন না। সুবাদে দু’জনের একজনের সুযোগ পাওয়া নিশ্চিত ছিল। অন্যজনকে জায়গা দিতে শেষ মুহূর্তে বাদ পড়তে হয়েছে লেফটব্যাক ইসা ফয়সালকে। বাফুফের নির্ভরযোগ্য নিশ্চিত করেছে বিষয়টি।সাফ শুরুর বাকি মাত্র তিনদিন। ডুলি এখনও যে দল নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছেন, তা শেষ মুহূর্তের এই পরিবর্তনেই বোঝা যায়। পুলিশের রক্ষণভাগের...