দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। ‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে সিলেট রানার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। তিনটি বিভাগে আয়োজিত এ ম্যারাথনে অংশ নেন দেশ-বিদেশের দৌড়বিদেরা।দৌড়বিদেরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন। প্রতিযোগিতায় ছিল ১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন। রাত সাড়ে ৩টায় ফুল...