কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আবুল হাসনাতের জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে সাহিত্য-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নবীনের সাহিত্য : স্বপ্ন ও স্বপ্নভঙ্গ’ শীর্ষক এই আয়োজনে দেশের সাহিত্যিক ও সম্পাদকেরা তরুণদের সাহিত্যচর্চা এবং তাতে সম্পাদকদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।আয়োজকেরা জানান, সাহিত্যঙ্গনে নবীনদের আগমন ও দৃপ্ত পদচারণা বরাবরই নতুন প্রাণের সঞ্চার করে। তরুণদের সঙ্গে পাঠকদের একটি শক্তিশালী সংযোগসূত্র তৈরিতে সম্পাদক এবং বিভিন্ন সাহিত্যপত্র ও সাময়িকীর ভূ...