স্থানীয় সরকার নির্বাচনেও শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনও স্থানীয় নির্বাচনে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।ইসি সানাউল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন ‘সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করেছে। এর মাধ্যমে কোনো কেন্দ্রে কেউ প্রবেশের চেষ্টা করলে এক মিনিটের মধ্যে তথ্য পাওয়া গ...