বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সরকারের সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামানকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে গত ১৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়। কমিটি ও অর্থনৈতিকবিষয়ক অনুবিভাগের অতিরিক্ত সচিব স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, কমিটির কার্যপরিধি ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক সরকারি বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প পর্যাল...