গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা মাঠকে কেবল একটি নির্দিষ্ট খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দক্ষ ব্যবস্থাপনায় হস্তান্তর করা হলে মাঠগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। এমন মত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের। আজ বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধানমন্ডি ক্রিকেট মাঠ (আবাহনী মাঠ নামে পরিচিত) এবং ধানমন্ডি মাঠের রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মধ্যে সমঝোতা স্মারক...