প্রধানমন্ত্রী তারেক রহমানের
সঙ্গে দেখা করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। তার হত্যাকাণ্ডের বিচার নিষ্পত্তি
করে রায় কার্যকরের আহ্বান জানালেন তারা, অনুরোধ করলেন পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের।
আবরারের নামে একটি সেতু নির্মাণের দাবিও তুলে ধরেন তারা। আবরারের মা আকুতি জানালেন,
আর কোনো শিক্ষার্থীর যেন এমন পরিণতি না হয়।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান আবরার ফাহাদের বাবা মো.
বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন, ছোট ভাই আবরার ফাইয়াজ, এক মামা ও এক চ...