প্রিয়
আবদুল্লাহ আবু সায়ীদ, বিশ্বসাহিত্য কেন্দ্র, মর্ত্যলোক
পরম আশীর্বাদ জানিবে। স্বর্গলোকের শীতল শান্তিতে থাকিয়াও সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁও অঞ্চলের একটি সংবাদ পাঠ করিয়া মম হৃদয়খানি চরম ব্যাকুল হইয়া উঠিল। সংবাদটি পাঠান্তে বুঝিতে পারিলাম, বঙ্গদেশে আজকাল ‘বিদ্যার অনুরাগ’ আর মানুষের হৃদয়ে অবস্থান করে না; তাহা এখন কেবল এমপির পরিবারস্থ স্ত্রী ও ভ্রাতার নিজস্ব মহালোকে বসতি করিতেছে!
আমাদের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে ‘বিদ্যানুরাগী’ পদে স্থান পাইতেন সেই সকল প্রবীণ ও নির্লোভ গুণি...