দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে শিল্পায়ন জরুরি হলেও পরিবেশের ক্ষতি করে কোনো শিল্পকারখানা গড়ে তোলা হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কার্যকর মোকাবিলায় আগে এর প্রকৃত উৎস চিহ্নিত করতে হবে। তা না হলে দীর্ঘমেয়াদে কোনো প্রতিরোধমূলক উদ্যোগই সফল হবে না।আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।মন্ত্রী...