স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল
মেলা ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’। এতে অংশ নিচ্ছে বাংলাদেশের
১৮টি প্রতিষ্ঠান। ইউরোপের বাজারে রপ্তানি বাড়ানো এবং নতুন ক্রেতা খুঁজে পাওয়াই এ অংশগ্রহণের
মূল লক্ষ্য। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্সেলোনার ফিরা দে বার্সেলোনা মোন্টজুইক
প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এ মেলায় বাংলাদেশসহ ১২টি দেশের ৩০০টির বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান
অংশ নিয়েছে। ইপিবির আর্থিক সহযোগিতা ও...