রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া দুজন পলাতক রয়েছেন।শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ধানমন্ডির ৬/এ এলাকার আনাম র্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রেজানুর রহমান। তিনি বলেন, ‘এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ওসির ভাষ্য, ‘ঘটনার পর তিনজন নিরাপত্তাক...