যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। গত ২৮ অক্টোবর ব্যাংকের ৪৮৬তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি এ পদে নির্বাচিত হন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। এই দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকটির পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া ২০১২ সালেও তিনি যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা পরিচালক। মাহমুদুল হক প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল উদ্যোক্তা। তার ব্যবসায়িক কার্যক্রম বস্ত্র, ত...