তথ্য ভবনের মান বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।আজ রবিবার দুপুরে বরিশাল নগরীর কাশিপুরে আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।তথ্যমন্ত্রী বলেছেন, ‘প্রযুক্তির সক্ষমতা কোনো ভবন, মুঠোফোন কিংবা দামের ওপর নির্ভর করে না। এর প্রকৃত সক্ষমতা নির্ভর করে ব্যবহারিক মূল্যের ওপর।’তথ্য কমপ্লেক্সের কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়েও ছ...