আচ্ছা,
তোমার পোষা কুকুরটার নাম
কী— লালু, না কালু? সে
যা-ই হোক; চলো,
আজ পথের ধারে বেড়ে
ওঠা কালু নামের এক
সাহসী কুকুরের গল্প শুনি।
‘পথেই
থাকে কুকুরটা। ঘুমায়ও পথের পাশে। গায়ে
একরাশ ময়লা। খিদে পেলে কুড়িয়ে
খায় এটা-সেটা। কেউ
তাকে ভালোবাসে না। দেখলেই দূর
দূর করে। নাম তার
কালু। কে রেখেছে, কেউ
জানে না।
মুনির
সাহেবের বাড়িতে হঠাৎ করেই ঘন
ঘন চুরির ঘটনা ঘটতে লাগল।
গরমের দিন বলে বাড়ির
জানালাগুলো খোলাই থাকে। চোরেরা সেই জানালার ফাঁক
দিয়ে যা পায়, সুযোগ
বুঝে নিয়ে যায়; জামা-কাপড়, শাড়ি। জানাল...