দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার
মামলায় শ্বশুরকুলের সঙ্গে আপস করেও জামিন পেলেন না সাতক্ষীরার সংসদ সদস্য,
জামায়াতে ইসলামীর সাবেক নেতা জি এম নজরুল ইসলাম।
তার জামিন আবেদনের শুনানি শেষে আজ বুধবার তা নাকচ
করে দেন ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম। এ আদেশের কারণ ব্যাখ্যা করে বিচারক বলেছেন, আসামি শুধু
বয়স্ক, এ জন্য বা আপস অযোগ্য ধারার মামলায় আপসনামা দিয়েছে। কিন্তু ভিকটিম একজন অতি
অল্পবয়স্ক। তিনি বিভিন্ন নোট লিখে গিয়েছেন। আসামির হেফাজতে থাকা অবস্থায় ভিকটিম
আত্মহত্যা করেছেন। আসামি রাষ্ট্র...