ত্রয়োদশ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর ব্যানারে যে রাজনৈতিক জোট গড়ে উঠেছিল, তা টেকসই হচ্ছে না। ভাঙনের বার্তা দিয়ে কদিন আগে বেরিয়ে গেছে খেলাফত মজলিস। এখন এ জোটের গুরুত্বপূর্ণ শরিক জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) চিন্তা করছে জামায়াতের সঙ্গ ছাড়ার।
দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপির ভেতরে চলছে জোটের রাজনীতির লাভ-ক্ষতি নিয়ে আলোচনা। একই সঙ্গে কওমি ঘরানার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে নতুন রাজনৈতিক সমঝোতা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিকল্প জোট...