একসময়কার ‘সবার আগে গোপালগঞ্জ’-এর মতো এখন দেশের মানুষ ‘সবার আগে বগুড়া’ বলবে কি না, তা জানতে চেয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ। তিনি বলেছেন, ‘নিন্দুকেরা বলেছেন, একসময় বলা হতো সবার আগে গোপালগঞ্জ। এখন কি আমরা বলব সবার আগে বগুড়া? আমরা এই বাংলাদেশ চায় না। “সবার আগে বাংলাদেশ”...