গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা (হাতিনামারী) গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বসতভিটার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বাক্বিতণ্ডার জেরে মকবুল হোসেনের ওপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি হামলা চালানো হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা য...