খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে একটি মেসে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যা মামলার আসামি হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদের কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৮ বরিশালের যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি গ্রামের বাসিন্দা। তিনি কৃষি ব্যাংকের টাউন নওয়াপাড়া শাখার ক্যাশ অফিসার।এসআরবি-৬-এর উপঅধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের...