মিসরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহারের উগ্রবাদবিরোধী পর্যবেক্ষণ সংস্থা ‘আল-আজহার অবজারভেটরি ফর কমব্যাটিং এক্সট্রিমিজম’-এর উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘শোনো ও বলো’ (ইসমাই ওয়া তাকাল্লাম) ফোরাম।সোমবার (১৬ নভেম্বর) সকালে কায়রোর নাসের সিটিতে অবস্থিত আল-আজহার কনফারেন্স হলে ‘মূল্যবোধই আমাদের শক্তি’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।সম্মেলনে আল-আজহার ও মিসরের বিশিষ্ট রাজনৈতিক ও শিক্ষাবিদ, বিভিন্ন দেশের কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দেশি-বিদেশি শিক...