চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ছিন্নমূলের অলংকার শাখার বৌদ্ধমন্দির সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি এলজি, একটি পিস্তল ও একটি পাইপগান।পুলিশ জানায়, ছিন্নমূলের পাথরিঘোনা এলাকার বাসিন্দা এজাহার হোসেন (৫২) ও মোহাম্মদ শাকিল (২৫) পাহাড়ি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো দেখতে পান। পরে তারা বিষয়টি এস এম পাইলট উচ্...