গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর নগরের নাওজোড় এলাকার রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এ এই ঘটনা ঘটে।আহতদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম।আহতরা হলেন, আবদুল্লাহ (১৮), আহাদ (১৯), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)।
আরও পড়ুন...