এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন সময়ের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ। এ বাবদ ১৩১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (১.৩১ বিলিয়ন) পরিশোধ করা হয়েছে। এরপর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৭ বিলিয়ন ডলারে।আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।তিনি জানালেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার।’
আরও পড়ু...