জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ ২’-এর মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় গ্ল্যামার জগতের এক প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে মারাত্মক যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন মডেল ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী। সেই ঘটনার জের কাটতে না কাটতেই এবার ঘি ঢাললেন ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী বন্দগী কালরা। বন্দগীর দাবি—আকাঙ্ক্ষাকে যে ব্যক্তি টাকার বিনিময়ে কুপ্রস্তাব দিয়েছিলেন, তাকে তিনি খুব ভালো করেই চেনেন!নেটদুনিয়ায় এক পোস্টে বন্দগী কালরা লেখেন, ‘আকাঙ্ক্ষা চৌধুরী কার কথা বলেছেন তা আমি খুব ভালো করেই জানি। কিন্তু চরম দুঃখের বিষয় হলো,...