প্রায় ৫৩ মিলিয়ন ইউরো (প্রায় ৬১ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে নতুন একটি
ড্যাসাল্ট ফ্যালকন সিক্সএক্স সরকারি জেট ক্রয় করেছে আয়ারল্যান্ড সরকার । মার্কিন প্রেসিডেন্টের
বিশেষ বিমানের আদলে এটিকেও বলা হচ্ছে আয়ারল্যান্ডের ‘এয়ারফোর্স ওয়ান’ । প্রধানমন্ত্রী,
উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি প্রতিনিধিদের দেশ-বিদেশের রাষ্ট্রীয়
সফরে ব্যবহারের জন্য কেনা এই অত্যাধুনিক বিমানটিকে ঘিরে দেশটিতে রাজনৈতিক বিতর্ক শুরু
হয়েছে। বিতর্কের মূল কারণ, বিমানটিতে ঘন কুয়াশা ও কম দৃশ্যমান আবহাওয়ায় নিরাপদ অবতরণে
সহা...