প্রতিটা চাকরিহীন ব্যক্তিগত 'মাঘ মাস' অতিক্রম কালে আমার মাথায় আইয়ুব বাচ্চু বেজে ওঠে...। কারণ- 'চাঁদ ছাড়া যে, আমার আর... অন্য কোনো মামা নাই।' ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর শুভ জন্মদিন। কিন্তু ক্যালেন্ডারের নিয়ম মেনে কেবল একজন স্পিড-কিং গিটার জাদুকরকে স্মরণের আনুষ্ঠানিকতায় শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে না। আইয়ুব বাচ্চু কোনো সাধারণ পপ আইকন বা কিছু কালজয়ী মেলোডির নিছক স্রষ্টা নন; তাঁর সুর ও কণ্ঠ আমাদের টেনে নিয়ে যায় নব্বইয়ের সেই ধূসর, বিষণ্ণ, কুয়াশাচ্ছন্ন দিনগুলোতে।নব্বইয়ের মাঝামাঝি সময়ে যখন এ...