জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা ও আশপাশে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।গতকাল মঙ্গলবার থেকে টুঙ্গিপাড়াজুড়ে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিস...