বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ১১-দলীয় জোটের এক দফা প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সাত দফা মেনে নিতে হবে, না হলে এক দফায় ফিরে যাব। কাকে ভয় দেখাচ্ছেন? বিএনপি ১৭ বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছে। কত নিপীড়ন, অত্যাচার সহ্য করেছে, কত নেতাকর্মী হাত-পা হারিয়েছেন, পুলিশের শটগানের গুলিতে অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এত ত্যাগের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। রাজপথ কি আপনাদের মৌরসি পাট্টা করে দেওয়া হয়েছে, যে আন্দোলনের মাঠ আপনাদের দখলে থাকবে আর আমরা ঘরে বসে থাকব?আজ রবিবার ঢাকা আইনজীবী সমিত...