সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসির এক আদেশে জানানো হয়েছে এ তথ্য।
আদেশ সূত্রে জানা যায়, বকেয়া নগদ লভ্যাংশ ও লিস্টিং ফি বাবদ ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকা পরিশোধের জন্য ফরচুন সুজকে এক মাসের সময় বেঁধে দিয়েছিল বিএসইসি। কিন্তু নির্ধারিত সময়ে ওই অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ১০১৩তম কমিশন সভায় নেওয়া...