পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি উগ্রপন্থীদের হামলা ‘সয়ং ঈশ্বরের ওপরই আঘাত’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। কঠোর ভাষায় সমালোচনা করেছেন ইসরায়েলের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আইজ্যাক আমিতও। বসতি স্থাপনকারীদের ‘সশস্ত্র গোষ্ঠীগুলোর’ সহিংসতা ঈশ্বরের নামের অবমাননা এবং তা খোদ জায়নবাদী আদর্শের জন্যই হুমকি বলে মনে করেন তিনি।জেরুজালেমে ইএলনেট সম্মেলনে হেরজগ বললেন, ‘এখানে কোনো অস্পষ্টতার সুযোগ নেই। পশ্চিম তীর—জুদিয়া ও সামারিয়া—অথবা অন্য কোথাও নিরীহ মানুষ ও জনপদের ওপর ইহু...