জনপ্রিয় মার্কিন র্যাপার অ্যালি বয় আর নেই। আমেরিকান হিপ-হপ ও র্যাপ সংগীত দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। আটলান্টার বিখ্যাত ডাক্ট টেপ এন্টারটেইনমেন্টের সহ-সিইও ছিলেন অ্যালি বয়।অ্যালি বয়ের আসল নাম কার্ট ফ্রিম্যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। যদিও তার পরিবার বা টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু ডিজে স্ক্রিম ও রকোর মতো হিপ-হপ জগতের শীর্ষ তারকারা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।বিনোদন মাধ্যমগুলো বলছে, অ্যালি বয় অনেকদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। শেষ পর্যন্ত এই রো...