‘আলু
বেচো, ছোলা বেচো— বেচো
বাখরখানি!’ হাটে-বাজারে গানের
সুরে এমন হাঁকডাক শুনতে
অভ্যস্ত আমরা। কিন্তু একদিন যদি এই হাঁক
শোনা যায় চাঁদের মাটিতে?
যদি কোনো মহাকাশচারী চাঁদের
বুকে ফলানো আলু বিক্রির জন্য
হাঁক ছাড়েন? শুনতে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও
বিজ্ঞানীরা কিন্তু সেই স্বপ্ন বাস্তব
করার প্রস্তুতি নিচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালের মধ্যেই
চাঁদে কৃষিকাজের প্রাথমিক কার্যক্রম শুরু হতে পারে।
নাসার আর্টেমিস কর্মসূচির লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি গড়ে তোলা। এই
পরিকল্পনার অংশ হিস...