‘অ্যানিমেল’ সিনেমার
পর রাতারাতি জনপ্রিয়তা পাওয়া তৃপ্তি দিমরি এবার কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর চরিত্রে
অভিনয় করছেন। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার বহুল আলোচিত সিনেমা ‘কামাল অউর মীনা’য়
মীনা কুমারীর চরিত্রে তৃপ্তি দিমরির নাম সবচেয়ে আলোচনায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
সিনেমায় কমল আমরোহির চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান।
‘কামাল অউর মীনা’
মূলত মীনা কুমারী ও চলচ্চিত্র নির্মাতা কমল আমরোহির সম্পর্ক, প্রেম, বিয়ে এবং পেশাগত
জীবনের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির...