৯ বছর ধরে শরণার্থী জীবন। নিজ দেশে ফেরার অপেক্ষায় কেটে গেছে একের পর এক বছর। প্রত্যাবাসনের উদ্যোগ হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে ফেরার পথ খোলেনি। দীর্ঘ এই অনিশ্চয়তা ও হতাশার মধ্যেই এবার অস্ত্র হাতে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রোহিঙ্গা নেতা আবু তাহের।তিনি বলেছেন, ‘আলোচনার মাধ্যমে মিয়ানমারে ফেরা সম্ভব না হলে রোহিঙ্গা তরুণ-যুবকেরা অস্ত্র হাতে নিজেদের ভূমি ফিরে পাওয়ার চেষ্টা করবেন।’মঙ্গলবার (২৫ আগস্ট) ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ উপলক্ষে টেকনাফের শালবাগান ক্যাম্পের মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ...