বয়স মাত্র ২০ বছর, তবে
শীর্ষ পর্যায়ের ক্রিকেটে বেশ ভালোভাবেই পরিচিত হয়ে গেছেন অস্ট্রেলীয় ওপেনার স্যাম
কনস্টাস। ২০২৪-২৫ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে তার টেস্ট অভিষেক
আলোচনার ঝড় তুলেছিল। বিশেষ করে জসপ্রিত বুমরার বিপক্ষে সাহসী ব্যাটিং তাকে রাতারাতি
খ্যাতি এনে দিয়েছিল।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের চলতি ভারত সফরের মাঝে টাইমস অব ইন্ডিয়াকে
দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক ম্যাচের স্মৃতিচারণ করেছেন এই তরুণ ওপেনার। সেই ম্যাচে
বুমরাকে রিভার্স সুইপে একটি ছক্কা মেরেছিলেন কনস্টাস। সেটি ছিল টে...