বাংলাদেশি নাট্যনির্মাতা ও নির্দেশক হৃদি হকের নতুন নাট্যপ্রযোজনা ‘আন্ধার জয়’ মঞ্চস্থ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। অস্টিন নাট্য মঞ্চের আয়োজনে আগামী ৪ অক্টোবর নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।লেডি গ্রেগরির কালজয়ী নাটক ‘দ্য রাইজিং অব দ্য মুন’-এর নতুন রূপায়ণ ‘আন্ধার জয়’। নাটকটির অভিযোজন ও নির্দেশনায় রয়েছেন হৃদি হক। বিদ্রোহ, পরিচয় ও স্বাধীনতার পরিচিত গল্পকে ব্যঙ্গ, সংগীত, নৃত্যনির্ভর কোরিওগ্রাফি ও নানা নাট্যভঙ্গির সমন্বয়ে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এই প্রযোজনায়।
আরও...