প্রতি বছর ২০ অক্টোবর পালিত হয় বিশ্ব অস্টিওপোরোসিস দিবস। এ বছরের দিবসটির মূল বার্তা হচ্ছে— জীবনের শুরু থেকে হাড় গড়ে তুলুন, হাড়কে সুরক্ষিত রাখুন এবং আজীবন হাড়কে শক্তিশালী রাখুন।
অস্টিওপোরোসিস কী?
শরীরের হাড়ের ঘনত্ব ও শক্তি যখন ধীরে ধীরে কমে যায় এবং হাড় দুর্বল হয়ে পড়ে, তখন তাকে অস্টিওপোরোসিস বলে। আমাদের হাড় বাইরে থেকে শক্ত মনে হলেও এটি একটি জীবন্ত অংশ। এখানে প্রতিনিয়ত পুরনো হাড় ক্ষয় হয় এবং নতুন হাড় তৈরি হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নতুন হাড় তৈরির তুলনায় ক্ষয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। তখন...