যশোরের চৌগাছায় আমন মৌসুমের শুরুতেই সার নিয়ে কারসাজিতে মেতে উঠেছে অসাধু ব্যবসায়ী ও ডিলারদের সিন্ডিকেট। উপজেলা কৃষি অফিসের পরিসংখ্যানে চাহিদার বিপরীতে সারের পর্যাপ্ত বরাদ্দের চিত্র ফুটে উঠলেও, মাঠপর্যায়ে সংকট দেখিয়ে কৃষকদের পকেট কাটা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে সার না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন এলাকার হাজার হাজার প্রান্তিক চাষি। ডিলারের গুদামে ‘সার নেই’ অজুহাতে খালি হাতে ফিরতে হলেও, অতিরিক্ত টাকা ঢাললেই পাওয়া যাচ্ছে অনুমোদনহীন খোলা দোকানে।
সলুয়া বাজার, পাশাপোল, হাকিমপুর, পাতিবিলা, মালিগাতীসহ চৌগ...