বাংলাদেশের পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতা সেই হিসাব সামনে এনেছে। এটি মজুরি নিয়ে বিরোধের চেয়েও বড়; শিল্পের অর্জন ও শ্রমিকের প্রাপ্তির ব্যবধানের প্রশ্ন। এই ব্যবধানের নৈতিক ও অর্থনৈতিক মূল্য শেষ পর্যন্ত সমাজকেই দিতে হয়।
সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, কর্মবিরতি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ উৎপাদন ব্যবস্থাকে অস্থির করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর ৫২৫টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল; এর মধ্যে ১১৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পর...