নয়াদিল্লিতে
অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন ঘিরে কার্যত দুর্গে
পরিণত হচ্ছে রাজধানী। আগামী ১২ ও ১৩
সেপ্টেম্বর প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে বসবে
দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলন।
সম্মেলনে যোগ দেবেন ব্রিকসের
সদস্য দেশগুলির নেতা , অংশীদার দেশ ও আমন্ত্রিত
প্রতিনিধিরা। তাদের নিরাপত্তায় ৩০ হাজারের বেশি
নিরাপত্তাকর্মীর পাহারায় ঘিরে ফেলা
হচ্ছে দিল্লি। এর মধ্যে
প্রায় ১৫ হাজার দিল্লি
পুলিশের সদস্য, বাকিরা আধাসামরিক বাহিনীর। নিরাপত্তাব্যবস্থায় থাকছেন ১০০- র বেশি
এনএসজি কমান্ডোও। আগ...