শাহেদ
কায়েস
স্পর্শের
মহাবিশ্ব
কোনো
কোলাহল নেই;
নেই
কোনো ঘোষণার জাঁকজমক
কেবল
এক মৌন রূপান্তরের আদিম
স্রোত...
শূন্যতার
ক্যানভাসে আঁকা নতুন গোলক
সময়
যেখানে থমকে দাঁড়ায় নিজেরই
গভীরে।
অস্তিত্বের
গহিনে এক মহাবিস্ফোরণ
ধূলিকণা
থেকে জন্ম নেয় নক্ষত্রের
চাদর
একটি
নীরব স্পন্দন, আর তার পরেই—
পুরনো
খোলস ভেঙে জেগে ওঠে
সম্পূর্ণ সে।
প্রতিটি
আন্তরিক স্পর্শ মানুষের ভেতরে—
জন্ম দ...