ব্যাংকনির্ভর অর্থায়ন থেকে বেরিয়ে শেয়ারবাজার ও আন্তর্জাতিক মূলধন বাজারের দিকে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের আর্থিক স্থাপত্যে বড় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, উচ্চ সুদে ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে শেয়ার, বন্ড, ডেরিভেটিভস ও সিকিউরিটাইজেশনের মতো বিকল্প অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা হবে।আজ রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...