ডিলারদের অর্থ আদায়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সঙ্গে চুক্তি করেছে সোনালী ব্যাংক। গতকাল টিসিবির প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং টিসিবির অতিরিক্ত পরিচালক মো. রবিউল মোর্শেদ। এ সময় সোনালী ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম, টিসিবির পরিচালক মো. আবেদ আলী এবং সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় সোনালি পেমেন্...