প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল যথাযথ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রকাশের আগেই ওয়েব পোর্টালে আপলোড করায় সাময়িক হলেন এই কর্মকর্তা।আজ শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্ত...