অভিনয়জগতে ২৮ বছরে পা দিয়েছেন দীপা খন্দকার। এই দীর্ঘ পথে ক্যারিয়ারের অনেক বাঁকবদল দেখেছেন তিনি। সম্প্রতি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ফাতেমা ফুপুর চরিত্রে অভিনয় করে হয়েছেন প্রশংসিত। সামাজিক মাধ্যমে তাকে ‘জাতীয় ফুপু’ বলে আখ্যায়িত করেছেন অনেকেই। দীপা খন্দকার নতুন সিদ্ধান্ত নিয়েছেন, শিগগিরই পরিচালনায় আসছেন তিনি। দীপা খন্দকার অতিথি হিসেবে অংশ নিয়েছেন পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত...