বিনোদন জগতের ঝলমলে আলোর পেছনে থাকে অনেক অজানা গল্প, থাকে নানা সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তারকাদের কটূক্তি, অপমান ও ট্রলের শিকার হয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। তবে সেই নেতিবাচকতাকে গায়ে না মেখে একদম অন্যভাবে জবাব দিলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি বিস্ফোরক কিন্তু রহস্যময় স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন স্পর্শিয়া। ক্ষোভ ও শক্ত মনোভাব প্রকাশ করে তিনি লেখেন, ‘একদিন তো মুখ খুলবই, সেদিন এটাও বলবো এতদিন মুখ বন...