মধুমতি ব্যাংকের ৯৮তম পর্ষদ সভা সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খানকে নির্বাচিত করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সভা শেষে পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা নবনির্বাচিত পর্ষদ নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, সুশাসন নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক দিকনির্দেশনা ও পরি...