অভাবের সংসারে একসময় দুবেলা খাবার জোগাড় করাই ছিল কঠিন। জীবিকার
তাগিদে রিকশা চালাতেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের কেত্তারপাড়া
গ্রামের রফিকুল ইসলাম। সেই মানুষটিই আজ সফল কৃষি উদ্যোক্তা। দেশের বিভিন্ন জেলার অনেক
কৃষককে তিনি ঔষধি গাছের বাগান করতে প্রশিক্ষণ দিয়েছেন, সহযোগিতা করেছেন। এ ছাড়া জৈব
সার উৎপাদন, পতিত জমির ব্যবহার ও বাগান তৈরির বিষয়ে নিয়মিত পরামর্শও দেন তাদের। তার
সহযোগিতা ও পরামর্শ নিয়ে অনেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এসব উদ্যোক্তার
প্রতিষ্ঠানে কর্মসংস্...