ভারতের নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লির জন্তর মন্তরে টানা তৃতীয় দিনের মতো অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দলটির কর্মী-সমর্থকরা। প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী...